উচ্চ রক্তচাপ এখন বিশ্বব্যাপী একটা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছি। অল্প বয়েসীরাও এখন উচ্চ রক্তচাপের ঝুঁকির মধ্যে আছেন। নানা ধরনের খাবার, মানসিক দুশ্চিন্তা, পারিবারিক ও সামাজিক নানামাত্রিক চাপ, কর্মক্ষেত্রের ঝামেলা ইত্যাদি কারণে উচ্চ রক্তচাপের হার দিন দিন বেড়েই চলেছে।
এজন্য তাই আমাদের খাবার দাবার নিয়ন্ত্রণ ছাড়াও নিয়মিত ব্যয়াম করা উচিত। তাহলেই কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।
তাই আসুন সহজ ৩ টা যোগব্যায়াম সম্পর্কে আমরা আজ ধারণা নিতে চেষ্টা করি। আশাকরি ব্যায়ামগুলো নিয়মিত করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে রাখা কঠিন কোন বিষয় হবে না।
(১) সুখাসন :
এটি সবচেয়ে সহজ যোগব্যায়াম। এজন্য আগে আপনি আরাম করে বসুন। তারপার আপনার পা দুটো নিচে ছবির মতো ক্রস করুন। আপনার মেরুদণ্ড সোজা রাখুন। এবার আস্তে আস্তে শ্বাস নিন এবং বাইরে শ্বাস ছাড়ুন। আপনি যতক্ষণ পারবেন এই পজিশনে বসে থাকুন।




(২) শবাসন :
এটা মূলত শব বা মৃতদেহের মতো করে শুয়ে থাকা। শব বা মৃতদেহের মতো হওয়ায় এটার নাম হয়েছে শবাসন। এজন্য প্রথমে আপনি চিৎ হয়ে আরাম করে শুয়ে পড়ুন। নিশ্চিত হবেন যে, আপনার এ অবস্থায় কোনও অসুবিধা হচ্ছে না এবং আপনি যথেষ্ট আরামদায়ক অবস্থায় আছেন। এখন চোখ দুটো বন্ধ করুন। আপনার হাত এবং পা কিছুটা ছড়িয়ে দিন। দেহকে রিল্যাক্স করতে থাকুন। শ্বাস প্রশ্বাসের সময় আপনার পায়ের আঙুল থেকে শুরু শরীরের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে আপনি গভীর মনোযোগী হন। এভাবে নিয়মিত করুন। শরীর রিল্যাক্স হবে এতে। প্রেশার কমবে।

(৩) রিলাক্স থাকুন :
এছাড়া আপনি রিল্যাক্স থাকার জন্য ‘ব্রিদিং এক্সারসাইজ’ বা শ্বাসপ্রশ্বাসের এ ব্যায়ামও করতে পারেন।
এজন্য প্রথমে সুখাসনে বসুন। এবার আপনার ডান হাতের থাম্ব দিয়ে ডান নাসিকা বন্ধ করুন এবং বাম দিক দিয়ে আস্তে আস্তে শ্বাস নিন। আপনার অনামিকা (রিং ফিঙ্গার) এবং কনিষ্ঠ (লিটল ফিঙ্গার) আঙুল দিয়ে আপনার বাম নাসিকা বন্ধ করে ২-৩ সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন। আপনার ডান নাসিকাটি খুলুন এবং শ্বাস ছাড়ুন। তারপর আপনার ডান নাক দিয়ে শ্বাস নিন এবং তারপর এটি আপনার বুড়ো আঙুল দিয়ে বন্ধ করুন। এবার আপনার বাম নাক দিয়ে শ্বাস ছাড়ুন। এভাবে ৮-১০ বার পুনরায় করুন।